সারাবিশ্বে করোনা সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৪ পিএম, ২ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি।
ঘাতক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যা। একই সাথে বাড়ছে শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ হাজার ৩৭৭ জনের। এ সময় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৬ লাখ ৭৯ হাজার ১২৫ জন। তবে এ সময়ের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, মহামারীর শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২১ কোটি ৯২ লাখ ৮৪ হাজার ৫৭৭ জনে। অন্য দিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৫ লাখ ৪৩ হাজার ৬৪৩ জন।
গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৩৯৯ জন। একই সময় মৃত্যু হয়েছে ১ হাজার ৪৮০ জনের। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৩ লাখ ৩০ হাজার ৬৯১ জন করোনায় আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৯ হাজার ৯২৭ জনের।
অন্য দিকে বিশ্বে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৮৩৫ জনের। দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১১ হাজার ১৪৬ জন। এছাড়া মহামারীর শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৩ লাখ ৫২ হাজার ৪১০ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৩২৬ জনের।
গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় মৃত্যু হয়েছে ৭৯০ জনের। একই সময় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৩৬৮ জন। এছাড়া মহামারীর শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬৯ লাখ ৩৭ হাজার ৩৩৩ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮৪ হাজার ১৪ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় ইরানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯৯ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ১৭০ জন। করোনাভাইরাস মহামারীর শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ৫০ লাখ ২৫ হাজার ২৩৩ জন করোনায় আক্রান্ত এবং ১ লাখ ৮ হাজার ৩৯৩ জন মারা গেছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫৩ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৩৩৭ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪১ লাখ ১৩৮ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৬৭৩ জনের।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭০৩ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৩৪৮ জন। অপরদিকে মহামারীর শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৮ লাখ ৪ হাজার ২১৫ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৮১ হাজার ২২৮ জনের।
এদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০৫ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৯৭১ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ২৮ লাখ ৫৬ হাজার ৮৬৩ জন এবং মারা গেছেন ৪ লাখ ৩৯ হাজার ৫৫৯ জন।
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস











